দুবৃত্তের হামলায় আ’লীগ কর্মীর দু’পা বিচ্ছিন্ন

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু –

মাগুরার শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামে উইলিয়াম হোসেন ওরফে মানিক নামে এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে দুই পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত মানিককে আশংকাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পারিবারিক সূত্র জানায়- বুধবার রাত ৯টার দিকে মর্তুজাপুর গ্রামে দুলাভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বাখেরা আসার পথে দুর্বৃত্তরা মানিকের ওপর অতর্কিত আক্রমন করে এলোপাতাড়ি কুপিয়ে উইলিয়ামের দুই পা বিচ্ছিন করে ফেলে। মারাত্মক আহত অবস্থায় তাকে ওই রাতেই প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সরাসরি ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত মানিকের দুলাভাই এম.এ.আওয়াল অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় হান্নান মেম্বর ও হারুন উকিলের নির্দেশে আনিচ, ওহাব, হাসেম, জুয়েল, শাবুল সহ ১০/১২ জন দুর্বৃত্ত চাপাতি ও রমদা দিয়ে কুপিয়ে উইলিয়ামের দুই পা বিচ্ছিন্ন করে ফেলেছে।

এবিষয়ে এ্যাডভোকেট হারুন অর রশীদ বলেন,আহত উইলিয়াম হোসেন ওরফে মানিক এর সাথে আমার যথেষ্ট সু-সম্পর্ক রয়েছে। সামাজিক দলাদলির কারনে আমাকে শত্রুতা করে জড়ানো হচ্ছে । এঘটনার সাথে আমার বা আমার লোকজনের কোন সম্পৃক্ততা নেই। তবে হান্নান মেম্বরও এবিষয়ে কিছুই জানেন না বলে জানান।

শ্রীপুর থানার এস,আই মোঃ হামিদুল ইসলাম বলেন,ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে আহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: