শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারসহ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার
সামগ্রী ও হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১
আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে এ উপহার সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি
শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ
সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান
কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,
শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান
মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মহিলা
ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
কোহিনুর জাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, করোনাকালীন সময়ে
সরকার যথেষ্ট পরিমাণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা
প্রদান করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দিন-রাত কাজ
করে যাচ্ছি। দেশে কেউ না খেয়ে থাকবে না। তিনি করোনাকালীন সময়ে সরকার
ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার প্রতি গুরুত্ব আরোপ
করেন। এ সময় তিনি করোনাকালীন সময়ে অক্সিজেন ব্যবস্থা নিরবিচ্ছিন্ন
রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দেন। সেই
সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনকে সমন্বয়ক করে উপজেলা
হটলাইন টিম গঠনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপজেলার চা,পান বিক্রেতা, সাউন্ড- সিষ্টেম, অটিস্টিক শিক্ষার্থীসহ
১৭১ জনকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ৪০টি হতদরিদ্র পরিবারকে ৪০
বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: