শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল ওহাব মিয়ার দাফন সম্পন্ন। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক-

মহান স্বাধীনতা যুদ্ধে শ্রীপুর বাহিনীর (আকবর বাহিনী) যুদ্ধকালীন সেকশন
কমান্ডার ও প্রশিক্ষক সাংবাদিক জাহিদুল ইসলাম জুয়েলের পিতা বীর
মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল ওহাব মিয়া রবিবার রাত ১২.১০
ঘটিকায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স
হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন। মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের সন্তান আব্দুল ওহাব মিয়ার মরদেহ
সোমবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময়
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত
ছিলেন। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: