শালিখায় মুজিব বর্ষ উপলক্ষে আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২১ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আনসার ও ভিডিপির মাগুরা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরির সার্বিক তত্ত্বাবধান ও শালিখা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার ১১৮ টি গ্রামের আনসার ভিডিপি সদস্য- সদস্যার মাধ্যমে বনজ, ফলজ ও ঔষধি গাছসহ প্রতিটা গ্রামে দুইটি করে মোট ২৩৮ গাছ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক গ্রামের সরকারি জায়গাগুলোতে এ গাছের চারা রোপণের নির্দেশনাও দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেস্তয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াচুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আনিচুর রহমানসহ উপজেলা আনসার-ভিডিপির বিভিন্ন ইউনিয়নের দলনেতা-নেত্রী ও সদস্যরা প্রমুখ।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: