শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ টাকা বিতরণ। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক –

করোনা ভাইরাস মহামারিতে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ
করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী জি আর প্রকল্পের আওতায়
ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মাঝে উপহার স্বরুপ নগদ অর্থ
প্রদান কার্যক্রম চালু রেখেছেন। এ কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুর
উপজেলাতেও কার্যক্রম চলমান রয়েছে ।

কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অত্র ইউনিয়নের ৫’শত দুঃস্থ ,অসহায়,হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ৫’শত টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়েছে । একইভাবে উপজেলার অন্য ৭টি ইউনিয়নেও এ অর্থ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে নিজ হাতে প্রধানমন্ত্রীর এ অনুদানের অর্থ দুঃস্থ ,অসহায়,হতদরিদ্রদের মাঝে
বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সব্দার হোসেন ও রজব আলী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দাম, ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপি ও যুবলীগ নেতা জামাল হোসেন ।

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: