মাগুরা পৌরসভার সার্বজনিন স্যানিটাইজেশন বিষয়ে কর্মশালা, পৌরসভার ৩০০টি পরিবার এখনো উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা পৌর শহরের স্যানিটেশন পরিকল্পনা বিষয়ক কর্মশালা বুধবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এ বিষয়ক ওয়ার্কিং কমিটির
সভাপতি পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু। কর্মশালায় মত বিনিময়ে অংশ নেন আয়োজক সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ফরিদুজ্জামান স্বপন, একই সংস্থার সহকারি কর্মসূচী কর্মকর্তা ফয়সাল তারেক, আব্দুল করিম, পৌর সচিব রেজাউল করিম, প্রধান হিসাব রক্ষক উদয় শংকর রায়, প্রকৌশলী সাইফুল ইসলাম হিরোক প্রমুখ। কর্মশালায় সার্বজনিন স্যানিটেশন ব্যবস্থার জন্য করনীয় নানা বিষয়ে মতামত তুলে ধরা হয়। দাতা সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশ মাগুরা পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।
কর্মশালায় জানানো হয়, মাগুরা পৌর সভায় বসবাসকারি ১৯ হাজার ৯১৬টি পরিবারের বসবাস। তার মধ্যে ১৮ হাজার ৩৫৪টি পরিবার পৃথক টয়লেট ব্যবহার করে। ১
হাজার ২৬২টি পরিবার সম্মিলিত টয়লেট ব্যবহার করে। ৩০০টি পরিবার এখনো উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে। সার্বজনীন স্যানিটেশন ব্যবস্থার উদ্যেশ্য হচ্ছে পরিকল্পিত ভাবে স্যানিটেশন ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যার ফলে সবার জন্যে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত হয়। শুধু তাই নয় মানুষের মলকে সম্পদে রূপান্তরিত করতে এটি থেকে জৈব সার তৈরীর জন্যে ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরতলীর শিমুলিয়া এলাকায় ১১ কোটি টাকা ব্যায়ে তৈরী হচ্ছে একটি প্লান্ট।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: