আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
মাগুরানিউজ.কমঃ
সদর উপজেলার সাইত্রিশ নামকস্থানে শুক্রবার ভোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে কবির হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে। কবির ঝিনাইদহের পোড়াহাটি ইউপির আডুয়াকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে নিহত কবিরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে একজন মানসিক প্রতিবন্ধী। গরু চোর নয়। অত্যন্ত নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কবির সাইত্রিশ এলাকার লুৎফর রহমানের বাড়িতে ঢোকে। এ সময় লুৎফর তাকে গরু চোর মনে করে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা গিয়ে কবিরকে আটকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে নিহত কবিরের বড় ভাই সিরাজ ও ঝিনাইদহ জেলার পোড়াহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শওকত আলী অভিযোগ করেন, কবির হোসেন মানসিক প্রতিবন্ধী পাগল। সে চোর নয়। তাকে কেন পিটিয়ে হত্যা করা হলো। এটা হত্যাকাণ্ড, তারা এর বিচার চান। তারা লাশ নিতে মাগুরায় এসে এ অভিযোগ করেন।
নিহতের বড় ভাই সিরাজ হোসেন বলেন, আমার ভাই অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তাকে আমরা পাবনা থেকে চিকিৎসা করিয়েছি। এর পর থেকে মাঝে মধ্যে ভাল থাকতো। তবে বৃহস্পতিবার ঘরের তালা ভেঙে পালিয়ে যায় সে।
স্থানীয় চেয়ারম্যান হিরোন হোসেন বলেন, কবীর সম্পর্কে আমার চাচাতো ভাই সে র্দীঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মধ্যে সে হারিয়ে যেত। ভোর রাতে কবীর লুৎফর রহমানের বাড়িতে গেলে চোর সন্দেহ করে তাকে পিটিয়ে লিঙ্গ কেটে ফেলে হত্যা করে গাছের সঙ্গে বসিয়ে রাখা হয়। অত্যন্ত নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের।
ছবি-সংগ্রহ।


