কপালগুণে বেঁচে গেলেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু আত্মহত্যায় ব্যবহৃত রশিটি ছিঁড়ে যাওয়ায় তিনি আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল বলে জানান হাসপাতাল তত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে।

রেজাউলের স্ত্রী মমতাজ জানান, সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় রেজাউল শারীরিক ও মানসিকভাবে অসুস্থবোধ করায় কিছুদিন যাবৎ বাড়িতে অবস্থান করছিলেন। এরমধ্যে এক স্কুল শিক্ষিকা রেজাউলের সাথে অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য বেশ কয়েকদিন যাবৎ মামলার ভয় দেখিয়ে আসছিল। 

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি মাগুরা আদালতে মামলা করেন ওই শিক্ষকা। এ ঘটনায় সে মানসিকভাবে আরও ভেঙ্গে পড়ে ও বৃহস্পতিবার বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় মামলাকারী শিক্ষিকার কোন ব্যক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: