শ্রীপুরে নবাগত ইউএনও’র যোগদান উপলক্ষে মতবিনিময় সভা। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জিন্নাহ
এর যোগদান উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় সহকারি কমিশনার (ভূমি) হাছিনা মমতাজ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার
লিউজা-উল-জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান
কাজী জালাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈচ উজ্জামান,কৃষি অফিসার সালমা জাহান
নিপা,উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন,সমাজসেবা কর্মকর্তা
ওয়াসিম আকরাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জিন্নাহ শ্রীপুর উপজেলাতে যোগদানের
পূর্বমূহুর্তে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোড়ালে পুষ্পমাল্য
অর্পণপূর্বক শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন । এর পরপরই তিনি সরকারি
কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষক ও সাংবাদিকদের সাথে এক
সৌজন্যমূলক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন ।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জিন্নাহ বলেন, মতবিনিময় সভার সুবাদে
তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়ে অবগত হয়েছেন । এলাকার
উন্নয়নের বিষয়ে যে অসমাপ্ত কাজগুলি রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান
করতে চান এবং এলাকার সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। তিনি সব
সময় সবার পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: