শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক –

পবিত্র ঈদকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের
উদ্যোগে ভিজিএফ এর আওতায় অত্র ইউনিয়নের ১’হাজার ৩’শত ২৩ জন অসহায় হতদরিদ্রদের মাঝে চাল,চিনি,তেলসহ বিভিন্ন ধরণের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য নজরুল ইসলাম মোল্যা, আব্দুল মালেক শেখ, শ্রীপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুজিবর শেখ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দাম ।
এ বিষয়ে চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন,অতিসম্প্রতি এই ইউনিয়নের ৫’শত
হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ আবার
ভিজিএফ এর আওতায় ইউনিয়নের এক হাজার তিনশত তেইশ জন
অসহায়,দুঃস্থ,হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। তিনি আরও জানান
যে,এই দূর্সময়ে ঈদকে সামনে রেখে হতদরিদ্ররা ঈদ সামগ্রী পেয়ে তারা
অনেক খুশি। এছাড়াও যে পরিমান উপকরণ বিতরণ করা হয়েছে তাতে হতদরিদ্রদের ৫-
৭ দিনের মধ্যে খাবারের জন্য কোন চিন্তা-ভাবনা করা লাগবে না।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: