মাগুরায় সার্কাসের হাতির আক্রমনে স্কুল ছাত্রের মৃত্যু!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় সার্কাসের হাতির আক্রমনে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে! । শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামের মেহেদী (০৮) নামের ওই শিশুটির হাতির আক্রমনে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মেহেদী স্থানীয় বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

শিশুটির পিতা টুটুল মিয়া জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে শৈলকূপায় সার্কাস থেকে ফেরার পথে হাতির মাহুত বিশ্রামের জন্য ওই হাতিটিকে তাদের বাড়ির পেছনে একটি গাছের সাথে বেঁধে রেখে সামান্য একটু দূরে যায়।

এ সময় মেহেদীসহ আশেপাশের আরো কিছু ছেলে-মেয়ে হাতি দেখার উদ্দেশ্যে হাতিটির কাছে যায় এবং কিছু লতা-পাতা এনে হাতি টিকে খেতে দিতে গেলে আচমকা হাতিটি মেহেদীকে শুঁর দ্বারা উপরে তুলে নেয়।এ সময় ভয়ে সাথে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে মেহেদীকে উদ্ধার করে, কিন্তু শেষ রক্ষা হয়নি কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশ জানায়, তারা ঘটনা শোনার পর রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে্‌ এসেছেন। শিশুটির পরিবার ও স্থানীয় গন্যমান্য সকলের পক্ষ থেকে এটি একটি অনাকাংখিত ঘটনা উল্লেখ করে কারো প্রতি কোন প্রকার অভিযোগ না থাকার পেক্ষিতে সকলের অনুরোধে তারা কোন ব্যবস্থা না নিয়েই ফিরে এসেছেন।

ছবি-প্রতিকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: