মহম্মদপুরে মাটি বোঝাই ট্রলি উল্টে যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা মহম্মদপুরের ধোয়াইল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আলামিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ধোয়াইল এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, ট্রলি চালক আলামিন মাটি বোঝাই করে ট্রলি নিয়ে ধোয়াইল বাজার দিয়ে স্থানীয় একটি ভাটার দিকে যাবার সময় বাজারের পাশে প্রধান সড়কে নিয়ন্ত্রন হারালে তার ট্রলিটি উল্টে যায়।

এ সময় আলামিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সাইমুন নিসা তাকে মৃত ঘোষনা করেন।

রাস্তাঘাটে বেপরোয়া ভাবে ট্রলি চালানোর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্থানিয়রা অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: