মাগুরায় ঘুষের টাকা ফেরত দিলেন এক সরকারি কর্মচারি!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

দোকান বরাদ্দের নামে নেয়া ঘুষের ১ লাখ টাকা ফেরত দিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের এক অফিস সহকারি। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার বিকালে ঘটেছে এই ঘটনা। মহম্মদপুর উপজেলা পরিষদের অফিস সহকারি মনিরা খাতুন গত সেপ্টেম্বরে এই অর্থ দিয়েছিলেন একই অফিসের তৎকালিন অফিস সহকারি বর্তমানে মাগুরা সদর উপজেলা পরিষদে একই পদে কর্মরত ফসিয়ার রহমানকে।

মনিরা খাতুন জানান, মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ আব্দুর রশিদ মার্কেটের সম্প্রসারিত অংশের একটি দোকান বরাদ্দ নেয়ার জন্যে তিনি ফসিয়ার রহমানের সাথে গত বছর সেপ্টেম্বর মাসে যোগাযোগ করেন। এ সময় ফসিয়ার রহমান তার কাছে ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করেন। মনিরা খাতুন তাকে ১ লাখ টাকা দেন। কিন্তু সেপ্টেম্বর মাসে উপজেলা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক মুনিরা খাতুনকে যে দোকান ঘর বরাদ্দ দেয়া হয় সেখানে চুক্তি মুল্য মাত্র ২০ হাজার টাকা উল্লেখ করা হয়। 

সম্প্রতি মনিরা খাতুন বিষয়টি মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমানকে অবহিত করলে বুধবার জেলা প্রশাসক ফসিয়ার রহমানকে নিজ কক্ষে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন। পাশাপাশি মনিরা খাতুনকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা নগদ ফেরত দেন। মনিরা খাতুন আরো জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে ফসিয়ার রহমানকে চুক্তি মুল্যের অতিরিক্ত ৮০ হাজার টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু ফসিয়ার রহমান পুরো ১ লাখ টাকাই ফেরত দিয়ে দেন।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ফসিয়ার রহমানের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।

ফসিয়ার রহমান বলেন, লেনদেনটি আমার মাধ্যমে হয়েছিল। এ কারণে বিষয়টি আমি স্বীকার করেছি। তবে এটির সঙ্গে পরিষদের উচ্চ পর্যায়ের অনেকে জড়িত। সঠিক তদন্ত করলে এটি বেরিয়ে আসবে। আমি যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: