মাগুরার শ্রীপুরে দিনভর সংঘর্ষ, হাসপাতালে ৫

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫জন আহত ও সাবেক চেয়ারম্যানের ট্রাক, ট্রাক্টর ও প্রাইভেট কারসহ কমপক্ষে ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে শফিকুল, শফিউল, সোহেল, বাবর আলী ও শমশের শেখকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি অভিযোগ করেছেন-  আজ বৃহস্পতিবার সকাল থেকে বর্তমান চেয়ারম্যানের লোকজন তার নিজের বাড়িসহ সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারিরা তার বাড়িতে থাকা ২টি ট্রাক, একটি ট্রাক্টর, একটি প্রাইভেটকার, বাড়ির আসবাবসহ দরজা-জানালায় ব্যাপক ভাংচুর চালায়। এ সময় হামলাকারিরা ছোনগাছা, টুপিপাড়া, খামারপাড়াসহ কয়েকটি গ্রামে তার (কুটির) সমর্থকদের বাড়িঘর ভাংচুর করে। এ সময় পুলিশের সহায়তা চাইলে শ্রীপুর থানা পুলিশ নিক্রিয় থেকে প্রতিপক্ষকে হামলা ও ভাংচুর করতে সুযোগ করে দেয় বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে বর্তমান চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম বলেন- চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি সবসময়ই এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করে আসছি। কিন্তু সাবেক চেয়ারম্যান ও তার লোকজন নানাভাবে অশান্তি করার চেষ্টায় রত থাকেন। ২দিন আগে তারা লিয়াকত মেম্বর ও কবিরকে মারপিট, ২জন নারীর শ্লীলতাহানি করেছে। আজ সকালে তার (কুটি) লোকজন পূর্ব শ্রীকোল গ্রামে ২টি বাড়িঘর ভাংচুর করলে এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাচ্ছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- কয়েকটি গ্রাম নিয়ে সংঘর্ষ শুরু হওয়ায় তাৎক্ষনিকভাবে শ্রীপুরের ওসি মাঠে থেকে ঘটনা নিয়ন্ত্রনে চেষ্টা চালিয়েছে। খবর পেয়ে মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: