শ্রীপুরে ইউএনও’র রাতের অভিযানে রক্ষা পেল স্কুল ছাত্রী, অভিনব শাস্তি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফীর বিশেষ প্রচেষ্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। শুধু তাই নয় লেখাপড়ার খরচ বাবদ অর্থদন্ড দিয়ে অভিনব শাস্তি দিলেন তিনি।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী জানান, বর পক্ষ ও কন্যা পক্ষের মধ্যস্থতায় পূর্ব প্রস্তুতি অনুযায়ী মঙ্গলবার রাতে উপজেলার চরচৌগাছী গ্রামের রেজাউল শেখের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা রূপা খাতুনের সাথে একই উপজেলার বরালিদহ গ্রামের জমির বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাসের বিয়ের দিন ঠিক হয়।

মঙ্গলবার রাতে বরসহ বরযাত্রীদেরা কন্যার বাড়িতে পৌঁছে খাওয়া-দাওয়াসহ অন্যান্য কাজকর্ম শেষে রাত ১০ টার দিকে বর ও কন্যাকে বিয়ের আসরে আনা হয়।

সংবাদ পেয়ে তিনি ঐ রাতেই উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ ও সহকারি মৎস্য কর্মকর্তা ফারুক মহলদারসহ ওই গ্রামে কন্যার বাবা রেজাউল শেখের বাড়িতে যান। এ সময় তারা বাল্যবিবাহ বন্ধের আদেশ দেন।

এছাড়াও বিয়ের আয়োজনের অভিযোগে বর পক্ষের নিকট থেকে ৩ হাজার টাকা আদায় করে  রূপা খাতুনের লেখাপড়ার জন্য দেন। একই সঙ্গে রূপার বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে না দেয়ার জন্য মুচলেকা গ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: