বিশ্বের প্রথম একাই তিনশ!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

অনেকে দিবা স্বপ্ন ভাবতে পারেন। কল্পনার বাইরের কাণ্ডটাই ঘটিয়েছেন মোহিত অহলাওয়াট। ভারত তো বটেই, গোটা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন মোহিত আহলাওয়াত।

পানিপথের ছেলে মোহিত এলবি শাস্ত্রী অ্যাকাডেমির ছাত্র। গৌতম গম্ভীর যেখানে নিয়মিত অনুশীলন করেন, দিল্লির সেই মাঠেই অনুশীলন করেন মোহিত। বিখ্যাত এই ম্যাচে মাভি একাদশের হয়ে খেলছিলেন তিনি।

পূর্ব দিল্লির ললিতা গ্রাউন্ডে বিপক্ষে ছিল ফ্রেন্ডস একাদশ। সেই ম্যাচেই মাত্র ৭২ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মোহিতের এই ইনিংসটি সাজানো ছিল ৩৯টা ছয় ও ১৪টি বাউন্ডারি দিয়ে। ১৯ ওভারেও তাঁর ব্যক্তিগত রান ছিল ২৭০। শেষ ওভারে মারেন ৫টি ছয়। আর তারপরই নতুন ইতিহাস তৈরি করে ফেলেন তিনি।

শুধু ব্যক্তিগত রানই নয়, দলকেও রেকর্ড রানের পাহাড়ের ওপর দাঁড় করিয়ে দেন তিনি। সেই সঙ্গে টি-২০’র ইতিহাসে ঘটে বিরল ঘটনা। তাঁর দল ২০ ওভারে করে ৪১৬ রান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: