মাগুরানিউজ.কম:
শ্রীপুরে আইন-শৃংখলা কমিটির ডিসেম্বর মাসের সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আহসান উল্লাহ শরিফী জানান- আইন-শৃংখলা কমিটির সকল সদস্যদের মধ্যে আলোচনাক্রমে নিন্মোক্ত বিষয়গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
১. ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
২. মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশি টহল জোরদার করতে হবে।
৩. হেলমেট বিহীন/বেপরোয়া মটর সাইকেল চালনা প্রতিরোধ করতে হবে।
৪. মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।
৫. যত্রতত্র গড়ে ওঠা স-মিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাজারের নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে।
৭. শ্রীপুর নতুন বাজার সংলগ্ন প্রধান সড়কে ০২টি গতিরোধক স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলী, মাগুরা বরাবর পত্র প্রেরণ করতে হবে।
৮. শ্রীপুর উপজেলার স্কুল/কলেজগামী কোন শিক্ষার্থীকে রাস্তা/বাজারে আড্ডারত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত গ্রাম আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ইউপি চেয়ারম্যানদের অনুরোধ করা হয়।


