অনন্য উদ্যোগ- শ্রীপুরে ১৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শ্রীপুরে ১৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীকে বৃত্তির অর্থ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী জানান, শ্রীপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষে ১৩ অক্টোবর ২০১৭ শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা গ্রহণ করা হয়। শ্রীপুর উপজেলার শিক্ষার্থীবৃন্দ যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এমন ৬৭৮ জন শিক্ষার্থী ওই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেনী থেকে ৩৪ জন, ৭ম শ্রেনী থেকে ১১ জন, ৮ম শ্রেনী থেকে ২৬ জন, ৯ম শ্রেনী থেকে ১৬ জন, ১০ম শ্রেনী থেকে ৩৪ জন, একাদশ শ্রেনী থেকে ০৬ জন, দ্বাদশ শ্রেনী থেকে ০৫ জন এবং সম্মান শ্রেনী থেকে ০১ জনসহ সর্বমোট ১৩৩ জন উত্তীর্ণ হয়ে বৃত্তি প্রাপ্তির জন্য মনোনিত হয়। এদের মধ্যে ১৩ জন ট্যালেন্টপুলে এবং ১২০ জন সাধারণ ক্যাটাগরিতে মনোনিত হয়।

৬ষ্ঠ ও ৭ম শ্রেনী ১৫০০/- টকা, ৮ম শ্রেনী ২০০০/- টাকা, ৯ম ও ১০ম শ্রেনী ২৫০০/- টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেনী ৩০০০/- টাকা এবং স্নাতক শ্রেনীর জন্য ৩৫০০/- টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ১০০০/- টাকা অতিরিক্ত প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: