মাগুরানিউজ.কম:
মাগুরাতে পুরোদমে আমান ধান কাটা শুরু হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এবার কৃষকের চোখেমুখে আনন্দের হাসি। আমনের বাম্পার ফলনে ধান কাটা উৎসবে কোমর বেঁধে নেমেছেন কৃষাণ-কৃষাণিরা।
জেলাসহ চার উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে কেবল আমন ধান আর ধান। তাই গ্রাম এলাকার আমন নিয়ে এক উৎসবের আমেজ বইছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ১০ দিনের মধ্যে ৯০ ভাগ ধান তাদের ঘরে তুলতে পারবেন বলে কৃষকরা জানান। এ বছর ধানের দামও বেশ ভালো।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিগন্ত বিস্তৃত মাঠে দেখা যায় সবুজের মাঝে সোনালি ধানের ঝিলিক। শ্রীপুর উপজেলার কৃষক রাজ্জাক মিয়া জানান, এবার বাম্পার ফলন হয়েছে। বাজারদরও বেশ ভালো। উৎপাদন ব্যয় বেশি হলেও এবার পুষিয়ে নিচ্ছেন কৃষক।


