মাগুরায় পাটপণ্যের মেলা শুরু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বহুমুখী পাটপণ্যের একক মেলা। বৃহস্পতিবার বিকেলে সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন।

সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলায় মোট ৩০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব নতুন নতুন ডিজাইন সমৃদ্ধ পাটের তৈরি হোম টেক্সটাইল, অফিস গুডস, পরিধেয় বস্ত্রসহ হরেকরকম পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এসব স্টলে।

মাগুরা জেলা প্রশাসক মুহ. আতিকুর রহমানের সভাপতিত্বে মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কামরুল লায়লা জলি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক নাসিমা বানু, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেডিপিসি’র মার্কেটিং ডিরেক্টর অধরা বোস, জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন, জেলা বনিক সমিতির আহবায়ক হুমায়ন কবির রাজা, জেলা মহিলা পরিষদ সভাপতি মমতাজ বেগমসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০০২ সালে জেডিপিসি প্রতিষ্ঠার পর থেকে বহুমুখী পাটপণ্য শিল্পস্থাপনে উদ্যোক্তাদের নতুন নতুন প্রযুক্তি সরবরাহ, প্রশিক্ষণ ও বিপণনসহ সব ধরনের সহায়তা প্রদান করে আসছে। জেডিপিসি’র কর্যক্রমকে আরো ব্যাপকতর ও বিস্তৃতিকল্পে বহুমুখী পাট পণ্য উৎপাদনে ক্ষুদ্র, মাইক্রো ও তাঁত শিল্পকে সম্পৃক্ত করে বহুমুখী পাটপণ্য উৎপাদনে সহজ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠিকে ধারণা প্রদান, প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের বহুমুখী পাটপণ্য সামগ্রী উৎপাদনে অনুপ্রাণীতকরণ, কাঁচামাল ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের ন্যায্য মূল্যে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ, বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র, ক্ষুদ্র প্রতিষ্ঠানের কারিগরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা প্রদান করে আসছে।

আয়োজকরা আরো জানান, পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে ঢাকাসহ সরা দেশের উদ্যোক্তরা পরিবেশবন্ধব নতুন নতুন ডিজাইন সমৃদ্ধ আকর্ষনীয় পাটের পণ্য ছাড়াও পাট দিয়ে ২৩৫ প্রকার পণ্য তৈরি হচ্ছে। যা ব্যবহার করে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আর্থ-সমাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখা সম্ভব।
আলোচনা সভা শেষে জেডিপিসি কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ২৩ জনের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।  মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

মেলা উপলক্ষে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: