মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। রংপুরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে নগ্ন হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।
শ্রীপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আহ্সান উল্লাহ শরিফী, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, নারায়ন চন্দ্র বিশ্বাস, কিশোর কুমার রায় মধু, নীল রতন সিংহ, শিশির কুমার শিকদার, অপূর্ব মিত্র, রায় হিমাংশু শিখর প্রমুখ।
ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটক ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আয়োজকেরা।


