মাগুরানিউজ.কম:
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির দাবিতে মাগুরায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালনসহ সমাবেশ করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার ব্যানারে সোমবার তারা এ কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন- পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি মোল্লা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, লিলি পরভীন, মিন্টু মোল্লা, শাহিনুর রহমান প্রমুখ।


