মাগুরায় প্রতিপক্ষের হামলায় আহত ২৫

মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরায় প্রতিপক্ষের হামলায় ৪ নারীসহ অন্ততঃ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার আমুড়িয়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
 
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, গ্রামের মাতব্বর জামাল মেম্বর ও শওকত শরীফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে জামাল মেম্বরের সমর্থক রজব আলী নামে এক ব্যক্তির সাথে তোয়াক্কেল নামে শওকত গ্রুপের এক ব্যক্তির পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যা নিয়ে রাতে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ বিরোধের জের ধরে আজ বুধবার সকালে শওকত শরীফের দলের লোকজন রামদা, ছ্যানদা, লাঠি ও অন্যান্য দেশীয় গ্রামীণ অস্ত্র নিয়ে আমুড়িয়া দক্ষিণ পাড়ার জামাল মেম্বরের লোকজনের বাড়িতে হামলা চালায়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে সেখানে পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: