ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অপরাধে শ্রীপুর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে জানা যায়, দূর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৯২ সাল থেকে ২০১৬ সালের অর্জিত সম্পদে তথ্য বিবরণীতে শ্রীপুর মৌজায় ১৩ শতক জমির ক্রয় মূল্য ৫০ হাজর টাকা এবং ৩ তলা বাড়িসহ দুইতলা মাকের্টের নির্মান ব্যায় বাবদ মাত্র ৪০ লাখ ৫৫ হাজার ৮৮০ টাকা দেখানো হয়। দুর্ণীতি দমন কমিশিনের তথ্য অনুসন্ধানে জমি ক্রয় ও ভবন নির্মানে প্রকৃত ব্যায় ১ কোটি ১ লাখ ৯৮ হাজার ৫৫৭ টাকা হয়েছে। একই উপজেলার চন্দ্র পাড়া মৌজায় নিজের ও নাবালক সন্তানের নামে ক্রয় করা মোট ২ একর ৭০ শতক জমিতে ১৯ হাজার ৭ শত ৪০ টাকা তথ্য বিবরণীতে গোপন করেছে।

মামলা সুত্রে আরো জানা যায়, মশিয়ার রহমানের দেয়া তথ্যে তিনি ৬১ লাখ ৬২ হাজার শত ১৭ টাকা গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছে। এছাড়াও তিনি জ্ঞাত আয়ের উৎস বর্হিভুত ৯৮ লাখ ৮২ হাজার ২ টাকার সম্পদ অর্জন করেছে।

সম্পদের তথ্য গোপন ও মিথ্য তথ্য প্রদান করায় দূর্ণীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়,যশোর এর সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ আলী বাদি হয়ে ৪ অক্টোবর শ্রীপুর থানায় এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান তার বিরুদ্ধে করা সকল অভিযোগ তিনি অস্বীকার করেছেন। প্যানেল চেয়ারম্যান মেম্বার আব্দুল মতিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তিনি জানান, দুদকের মামলার কারনে নয়, ব্যক্তিগত কারনে তিনি দুই মাসের ছুটি নিয়েছেন সেকারনে প্যানেল চেয়ারম্যান মেম্বার আব্দুল মতিন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল ইসলাম মাগুরা নিউজকে জানান, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমানের বিরুদ্ধে দূর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় মামলা (শ্রীপুর থানা মামলা নং-০৩ তারিখ ০৪/১০/১৭ ইং) রুজু হয়েছে। মামলাটি তদন্ত করছেন দুদক।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো: ওয়াজেদ আলী গাজী জানান, মাগুরা শ্রীপুর গ্রামের মৃত ওয়াজেল বিশ্বাসের পুত্র মো: মশিয়ার রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতার ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র খুলনা দুদক অফিসে পাঠানো হয়েছে যা প্রক্রিযাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: