মাগুরানিউজ.কম:
ইলিশ মাছ ধরা, বাজারজাত বা বিক্রি নিষিদ্ধ হওয়ায় প্রভাব পড়েছে মাগুরার মাছের বাজারে। সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও বেড়েছে দেশিসহ সব মাছের।
মাছ ব্যবসায়ীরা বলছেন, ইলিশ মাছ বিক্রি বন্ধ হওয়ায় অন্য মাছের দাম বেড়েছে। অনেক নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকায় সরবরাহও কমেছে। ফলে মাছের বাজারে পরিবর্তন এসেছে।
রবিবার মাগুরা শহরের প্রধান দুই মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মাছের সরবরাহ কম। অনেক বিক্রেতা মাছের অভাবে দোকানও খোলেননি। সরবরাহ কম ও ইলিশ বিক্রি বন্ধ থাকায় মাছের দাম বেড়ে গেছে।
ক্রেতাদের দাবি, গত তিন চারদিনের ব্যবধানে মাছের দাম কেজিপ্রতি ৭০/৮০ টাকা করে বেড়েছে। তবে কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা।
পুরাতন বাজারের একাধিক মাছ ব্যবসায়ী মাগুরানিউজকে বলেন, কথা সত্য, মাছের দাম বেড়েছে। এখন বাজারে বিল-ঝিল ও পুকুরের মাছ। ফলে দাম কিছুটা বেড়েছে।
ক্রেতা মো. মানিক বলেন, ‘বাজারে মাছ কম, দামও অনেক বেশি। গত সপ্তাহে যে মাছ কিনেছি ৪৫০ টাকা কেজিতে, সেটি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।


