মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরে আজ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ অফিসে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
আগামী ৪ নভেম্বর শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে মর্মে ঘোষণা দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এসময় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কর্মকান্ডকে আরো বেগবান করার লক্ষে ৪ নভেম্বর সম্মেলনের তারিখ ঘোষনা করেন এবং উপজেলা ছাত্রলীগ কে সম্মেলনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।


