মাগুরানিউজ.কম:
গড়াই পার্কের কাজ শুরু হয়েছে। নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত জানান- গড়াই ব্রিজের নিচে মনোরম প্রাকৃতিক পরিবেশে গাছপালা বেষ্টিত, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস, পায়ে চালিত নৌকা, স্পীড বোড, লঞ্চ, রেষ্ট হাউজ ও খাওয়া দাওয়ার সুব্যবস্হা থাকবে গড়াই পার্কে। মুহিত এই স্বপ্ন বাস্তবায়নে শ্রীপুরের ইউএনও জনাব আহসান উল্লাহ শরিফীর বিশেষ প্রচেষ্টায় কৃতজ্ঞতা জানিয়েছেন। বাস্তবায়ন শেষ হলে মাগুরাবাসীর বিনোদনের একটা সুন্দর স্থান হবে গড়াই পার্ক।


