শ্র্রীপুরে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু দিবস পালিত

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু –

“কন্যা শিশুর জাগরণ-আনবে দেশের উন্নয়ন” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এবং বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষ্যে শনিবার মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: