আজ মঙ্গলবার, অগাস্ট ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
মাগুরানিউজ.কম:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামালকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদে শনিবার বেলা ১২টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সেখানেই বিক্ষোভ প্রদর্শন করে তারা।
পরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবুল। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আকতার হোসেন, অধ্যক্ষ মোহম্মদ আলী, খান হাসান ইমাম সুজা, এ্যাড. সাখাওয়াত হোসেন, এ্যাড. শাহেদ হাসান টগর, এ্যাড. তানজীরা রহমান, এ্যাড. রোকনুজ্জামান খান, এ্যাড. মিজানুর রহমান, মোঃ কুতুব উদ্দিন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও মাগুরার সাবেক এমপি কাজী কামালের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
এদিকে শালিখায় উপজেলার আড়পাড়া বাজারে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ৫ বিএনপি নেতা-কর্মীকে আটক করে।


