শ্রীপুরে ‘কবি কাজী কাদের নওয়াজ- জীবন ও সাহিত্য’ শীর্ষক সেমিনার

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই,

ইহার চেয়ে নামটি মধুর তিন ভুবনে নাই।

সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি,

অন্তরে মা থাকুক মম ঝরুক স্নেহরাজি’।

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি কাজী কাদের নওয়াজ। বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে। খ্যাতিমান এই কবির জীবন ও সাহিত্য নিয়ে আজ মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “কবি কাজী কাদের নওয়াজ- জীবন ও সাহিত্য” শীর্ষক বিশেষ সেমিনার।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সরকারি শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জি.কে আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুসাফির নজরুল।

সরকারি শ্রীপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের পরিচালনায় সেমিনারে আলোচক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, অধ্যাপক গোলাম সরওয়ার, কবি কাজী কাদের নেওয়াজের ছাত্র মোল্যা মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কবির ভাগনী কাজী মনজুরা সুলতানা, সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেন, দ্বারিয়ারপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রবীত রায়, শ্রীপুর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৬ টি কলেজ, ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে আলোচকবৃন্দ কবির জীবন ও সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে- উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি মাসে ২টি সেমিনারের অংশ হিসেবে ১ম সেমিনারটি আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: