মাগুরানিউজ.কম:
শাপলার রঙিন হাসিতে উজ্জ্বল মাগুরার নালিয়ার বিল। বর্তমানে টলটলে পানিতে ভরা নালিয়ার বিল।লতা-পাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আভাকেও
বর্তমানে লাল শাপলা ফুল বিরল। লাল শাপলার সমাহার সাজিয়ে রেখেছে সম্পূর্ন নালিয়ার বিল। বিলের পার্শ্ববর্তী অঞ্চলের গরীব জনসাধারনের জীবিকার অন্যতম একটি মাধ্যম এই লাল শাপলার ফুল। দুরদুরান্ত থেকে বনভোজন বা অবসর সময় কাটাতে নালিয়ার বিলে চলে আসেন দর্শনার্থীরা। অফুরন্ত বিশুদ্ধ বাতাসে ক্লান্তি দূর হয় সকল ভ্রমণবিলাসীদের।


