মাগুরানিউজ.কমঃ
অবকাঠামোর কার্যক্রম শেষ হলেও এখনও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। তবে অচিরেই শুরু হবে এমনটি শোনা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কাজ শুরু হলে উপজেলাবাসীর অনেকদিনের দাবি পরিপূর্ণ নেবে।
বহুদিন ধরেই শ্রীপুর উপজেলাবাসীর দাবি ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের। সবশেষ প্রয়াত সংসদ সদস্য এমএস আকবরের সময়ে শ্রীপুরের সারঙ্গদিয়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। এলাকাবাসীরা মনে করছেন আনুষ্ঠানিকভাবে স্টেশনটি কাজ শুরু করলে উপজেলার মানুষ অনেক ধরনের দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে।


