মাগুরাতে এবছর মোট পূজা ৬৩০, বেড়েছে ৩৯

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

সনাতনী প্রথা থেকে বেড়িয়ে এবার মাগুরার অনেক পূজা মন্ডপের প্রতিমায় এসেছে ভিন্নতা। কোথায়ও একাধিক অসুর, একাধিক সিংহ। আবার শিশুদের কথা বিবেচনায় এনে ইঁদুর পড়েছে পোশাক। ভক্তদের তুষ্টি, দর্শকদের মনোরঞ্জন আর জনসচেতনায় নতুন নতুন থিম নিয়ে সজ্জার কাজ চলছে মাগুরার পূজো মন্ডপগুলোয়। তবে প্রতিমা নির্মাণ শিল্পীরা বললেন, পরিশ্রম বেড়েছে নির্মাণ সামগ্রীর মুল্য বৃদ্ধি পেয়েছে সে তুলনায় পারিশ্রমিক পাচ্ছেন না তারা। আর আয়োজকরা বললেন, বাজেটের পানে তাকাবার সময় কই, দর্শকদের কথা বিবেচনায় এনেই তোরণ, লাইটিং, সাউন্ড সিস্টেমে ভিন্নতা আনতে বাড়তি খরচ করতেই হচ্ছে।

মাগুরা জেলায় পূজা বেড়েছে ৩৯ টি। এ বছর মোট ৬৩০ টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর মাগুরা জেলায় ৫৯১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিলো।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান জানান, জেলার প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: