দুর্গাপূজার মেলা- হটাৎই চিন্তিত মাগুরার মৃৎশিল্পীরা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

দুর্গাপূজার মেলা নিয়ে হটাৎই চিন্তিত মাগুরার মৃৎশিল্পীরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপপ্রাঙ্গণে মেলা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে এক বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মাগুরাতে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা বেড়েছে। পাশাপাশি মেলার জন্য তৈরী করছেন হাড়ি-পাতিল, পুতুল, আম, জাম, কাঠালসহ নানান রঙের জিনিসপত্র। তাদের একটাই লক্ষ্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলায় এসব তৈরী জিনিস বিক্রি করা।

দুর্গাপূজা এলেই বেড়ে যায় এ শিল্পের সাথে জড়িতদের ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরীর কাজ। পাশাপাশি পূজা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসবে মেলা। সেখানে বিক্রির জন্য বাড়িতে মহিলারা তৈরী করছে হাড়ি-পাতিল, পুতুল, আম, জাম, কাঁঠালসহ নানান রঙের খেলনা।

মৃৎশিল্পী প্রিতম পাল বলেন, শারদীয় দুর্গাপূজা এলে আমাদের কর্মব্যস্ততা বাড়ে। এতে আমরা সারা বছরের জীবন নির্বাহের আয়ের অনেকটা উপার্জন করে থাকি।

ছবি- ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: