মাগুরার শ্রীপুরে ৩ বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই!

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শ্রীপুরে বিএনপির তিন নেতাকে কুপিয়ে আহত করে নগদ তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে শ্রীপুর থানা সংলগ্ন মৎস্য আড়তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য খন্দকার খলিলুর রহমান, শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জহুরুল লস্কর এবং থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও সাবেক মেম্বার আওরঙ্গদেব রনি। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত খলিলুর রহমানের অভিযোগ, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মশিয়ার রহমানের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।

খবর পেয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ, বিএনপি নেতা সাবেক পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুরসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সদর হাসপাতালে তাদের দেখতে যান। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল ইসলাম জানান, পুলিশ দোষীদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে ও গ্রেফতারে তৎপর রয়েছে।

আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির দলীয় কোন্দলে কে কাকে মারধর করেছে জানি না। তবে আওয়ামীলীগের কোন লোক জড়িত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: