মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
ফোরজির লাইসেন্স দেয়ার প্রস্তাব অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যে দেশে ফোরজি সুবিধা চালু করা হবে। নভেম্বর মাসের মধ্যে ফোরজি সুবিধা চালুর প্রযুক্তিগত কাজ শেষ হবে। এরপর তরঙ্গ নিলাম হবে। এই নিলামের মাধ্যমে কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে সরকারের। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফোরজি প্রযুক্তির উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দুটি প্রকল্প একনেকে দুইবার অনুমোদন করা হয়েছে। ফোরজি চালুর ক্ষেত্রে টেলিটককে বিশেষ সুবিধা দিচ্ছি না। এজন্য তরঙ্গ নিলামের প্রক্রিয়াটি উন্মুক্ত রেখেছি। তবে টেলিটকের সেবার মান বাড়াতে চেষ্টা অব্যাহত আছে।
Like this:
Like Loading...