আমার মত সবাই যেন কাম কাজ করে খায়

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র জয় –

”আর কখনো ভিক্ষা করবো না, আমার মত সবাই যেন কাম কাজ করে খাই।” কথাগুলো বলছিলেন মাগুরার শ্রীপুর উপজেলা সদরের দৃষ্টিহীন ভিক্ষুক খলিল মিয়া। কিছুদিন পূর্বেও ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন দৃষ্টিহীন খলিল মিয়া। সবাই তাকে চিনতেন অন্ধ ফকির খলিল মিয়া নামে। কিন্তু এখন তিনি ফকির নন ক্ষুদ্র ব্যবসায়ী খলিল মিয়া।

সরকারী উদ্দ্যোগে ভিক্ষাবৃত্তি বন্ধের কর্মসূচি গ্রহনের পর দৃষ্টিহীন ভিক্ষুক খলিল মিয়া ভিক্ষাবৃত্তি ছেড়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এমনটাই জানিয়েছেন শ্রীপুরের উদ্যোগী তরুন জুয়েল।

খলিল মিয়া বলেন, আমি আর ভিক্ষা করব না। কাজ করে সংসার চালাতে চাই তাই বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছি। এখন আর কারো কাছে হাত পাততে হয় না। আমার মত যারা, তারা সবাই যেন ভিক্ষা না করে। কাজ করে সম্মানের সাথে বেঁচে থাকে।

ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত হাজারো মানুষের অনুপ্রেরণা হবেন দৃষ্টিহীন খলিল এটাই আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: