নহাটায় তোলপাড়, পুকুর থেকে ৩ হাজার ইট উদ্ধার

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তির পুকুর থেকে স্থানীয় রাস্তা তৈরী করার জন্য রাখা ৩ হাজারের বেশি ইট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেন নহাটা ইউনিয়নের কলাগাছি গ্রামের ৩টি পুকুর থেকে এ সকল ইট উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- নহাটা কলাগাছি রাস্তার কাজের জন্য ঠিকাদারের রাখা ইট চুরি করে নিজেদের বাড়ির পুকুরে ফেলে রেখেছেন ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে  নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেন লোকজন নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও নহাটা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক নুরুল হুদা, সবুর মিয়া ও সাহাদত হোসেনের বাড়ির পুকুরে অভিযান চালায়। এ সময় তাদের পুকুর থেকে যথাক্রমে ১৪৪৬, ৯৩২ ও ৭০৯টি ইট উদ্ধার করে।

তবে নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মিয়া বলেন- এটি ষড়যন্ত্র হতে পারে। পুকুরে কেউ ইটগুলি রেখে পুলিশকে খবর দিয়ে তাদের সম্মানহানি করার চেষ্টা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: