শ্রীপুরে ৩ দিনব্যাপি ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রশিক্ষণ শুরু। Magura News

বিশেষ প্রতিবেদক – মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার থেকে ইউনিয়ন প্রশাসন বিষয়ে ইউপি চেয়ারম্যান মেম্বারদের ৩ তিন দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে এ
প্রশিক্ষণের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফাজ
উদ্দিন আহমেদ, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোঃ
সামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ প্রমুখ।
উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল
হোসেন মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস
ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ
বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কাদিরপাড়া
ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ অংশগ্রহণ
করেন। অনুষ্ঠানের শুরুতে গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালি ও নাকোল ইউনিয়নের
মধুপুর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার স্বপথ
বাক্য পাঠ করান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: