বিশেষ প্রতিবেদক – মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে সেচ
দেয়াকে কেন্দ্র করে জাকির হোসেন লিটন (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা
করেছে প্রতিপক্ষরা। নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর
আহমেদের ছেলে।
সোমবার রাত ৯টার দিকে নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়া চায়ের দোকানের
সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম শরি ও
তার স্বামী জাকির হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন
ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার রাতে তার স্বামীকে ধারালো অস্ত্র
দিয়ে কুপিয়ে হত্যা করে শরিফুল ইসলাম শরিসহ তার লোকজন । ঘটনার সময় লিটন
নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়া চায়ের দোকানে বসেছিলেন।
হেলেনা বেগম আরো জানান, সোমবার বিকালে স্থানীয় মাঠে মসুড় ক্ষেতে
সেচ দেয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলামের সাথে বাক বিতন্ডা হয়েছিল লিটনের।
যার সুত্র ধরে পূব পরিকল্পিত ভাবে শরিফূল ইসলাম ও তার লোকজন তার স্বামীকে
পিটিয়ে হত্যা করেছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম
জানান,গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় জাকির হোসেন
লিটন নামের এক কৃষকে রক্তাক্ত অবস্থায় ২৫০শয্যা সদর হাসপাতালে আনা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন লিটন।
মাগুরা সদর থানা অফিসার ইন চার্জ (ওসি)জয়নাল আবেদিন বলেন, ‘নন্দলালপুর
গ্রামে ফসলের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। ঘটনা
স্থলে পুলিশ মতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদেও গ্রেপ্তারে কাজ করছে
পুলিশ’।
আজ রবিবার, জুন ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

