বিশেষ প্রতিবেদক – আজ সোমবার বিকালে মাগুরায় আনন্দঘন পরিবেশ ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জেলার প্রাচীনতম কালী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে । হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে । করোনা বিধি মেনে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মেলায় অংশ নেন।
মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে পুকুর তীরে এই মেলা অনুষ্টিত হয়। আনন্দঘন
পরিবেশ ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্টিত জেলার প্রাচীনতম কালী
পূজা ও মেলাটি মিলন মেলায় পরিনত হয়। জাগলা গ্রামবাসীর আয়োজনে মেলায়
জাগলা ও আশপাশের ৩০টি গ্রামের এবং জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার
হাজার মানুষের সমাগম ঘটে মেলায়। মেলা বিকাল থেকে শুরু হওয়া মেলা চলে গভীর
রাত পর্যন্ত । মেলায় জিলাপীসহ নানা প্রকারের মিষ্টি . বাঁশ ও বেতের মামগ্রী ,
প্লাষ্টিক সামগ্রী , গৃহসামগ্রী , কসমেটিকস . মাছসহ নানা ধরনের পন্য
উঠেছিল বিক্রির জন্য ।
আজ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

