জাতীয় যুব সংহতির শ্রীপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

মাগুরানিউজ.কমঃ

নিউজ ডেস্ক –

জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির শ্রীপুর উপজেলার আহবায়ক কমিটি আজ গঠন করা হয়েছে। মোঃ আলিমুল সোবহান জুয়েলকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় যুব সংহতির মাগুরা জেলা সভাপতি শিকদার মোঃ আলমগীর কবির বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। একই সাথে সংগঠনকে তৃণমূল পর্যন্ত ঢেলে সাজানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বায়েজিদ হোসেন তুরান, সুমন কুমার ঘোষ, জিয়ারুল ইসলাম জিয়া, আবু বক্কার, খায়রুল ইসলাম, আঃ রউফসহ জেলা ও স্থানীয় পর্যায়ের জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ।

নবগঠিত জাতীয় যুব সংহতির শ্রীপুর উপজেলা আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: