মধুমতি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মাগুরানিউজ.কমঃ

নিউজ ডেস্ক-

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে ‘লাহুড়িয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ শেষ হয়েছে।

ফাইনাল ম্যাচে মাগুরার বাবুখালি মধুমতি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

মঙ্গলবার সন্ধ্যায় এসএমএ আহাদ মহাবিদ্যালয় মাঠে লাহুড়িয়া ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বীরেন শিকদার এমপি।

লাহুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. দাউদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. এমদাদুল ইসলাম, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হান্নান রুনু প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: