শ্রীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু –

মাগুরার শ্রীপুরে ৮ কেজি গাঁজাসহ শাহাজান শেখ (২৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার সান্দবাড়ী গ্রামের মাদু শেখের ছেলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উপজেলার রাধানগর বাজারে এক বহিরাগত গাঁজা ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজাসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় নাকোল ক্যাম্পের ইনচার্জ এসআই মোসলেম আলীর নেতৃত্বে এএসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত বাজারের ইউসুফ মার্কেটের সম্মুখে অভিযান চালিয়ে কলেজ ব্যাগ ভর্তি গাঁজাসহ শাহাজানকে আটক করতে সক্ষম হন। উদ্ধারকৃত গাঁজার পরিমান ৮ কেজি।

ওসি আরো জানান, আটককৃত ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। জামালপুর থেকে সে গাঁজা কিনে বিক্রির উদ্দেশ্যে শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: