শ্রীপুরে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি সেলাইমেশিন ও আসবাবপত্র বিতরণ

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু- 

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র জনগোষ্ঠী আদিবাসী সমবায় সমিতির অনুকুলে ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, সেলাইমেশিন ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী।

আয়োজকেরা জানিয়েছেন- সমিতি’র অন্তর্ভূক্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ১ শত ৫৩ জনকে ৮ শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৯৫ জনকে ১ হাজার ২ শত টাকা, কলেজ পর্যায়ে ৯ জনকে ১ হাজার ৬ শত টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৫ জনকে ৩ হাজার টাকা হারে শিক্ষাবৃত্তি, দক্ষ,প্রশিক্ষিত ২০ জন কর্মঠ গৃহিণীকে ১ লক্ষ ৬০ হাজার টাকার সেলাইমেশিন ও আদিবাসী কমিউনিটি সেন্টারের জন্য ৪০ হাজার টাকার আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: