মাগুরাতে শুরু হচ্ছে ১০ জেলার ফুটবল লড়াই

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তির পর মাগুরায় আবার শুরু হচ্ছে ফুটবল উৎসব। আগামী ২৯ ডিসেম্বর, ২০১৭ থেকে শুরু হবে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হবে আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০ জেলার ফুটবল দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টর শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

আগামী শুক্রবার বেলা ২:০০ টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর উদ্বোধনী ম্যাচে অংশ নিবে মাগুরা জেলা দল ও নড়াইল জেলা দল।

খেলার পূর্বে মাগুরা জেলার ‘থিম সং’ এর উপর একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করবে শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী মাগুরার গর্ব আব্দুল হালিমের ফুটবল শৈলী।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানালো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে সকল গেট ( ভিআইপি গ্যালারি-১ ও ভিআইপি গ্যালারি-২ )দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

শিশু পরিবারের শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য ১২ নম্বর গ্যালারীটি উন্মুক্ত থাকবে। মহিলাদের জন্য ৭ নম্বর গ্যালারিটি সংরক্ষিত থাকবে। প্রতিদিন ২:৩০ টায় খেলা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: