মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা আজ থেকে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে সকালে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর মেলার উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস প্রমুখ।


