মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসএসি পরীক্ষার পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ।
যশোর বোর্ডের চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। এইচএসসি ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী, মাগুরার বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হয়নি।
মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকেও চারজন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।
ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ থেকে তিনজন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।
এবং মেহেরপুরের মরকা জাগরণ কলেজ থেকে দুজন এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি।
Like this:
Like Loading...