মাগুরানিউজ.কমঃ
মাগুরার গ্রামে গঞ্জে ঝোপঝাড়ে অনেকটা অবহেলিত অবস্থায় এই ফুলের দেখা পাওয়া যায়। কিন্তু বর্তমানে শহরের অনেক রাস্তার পাশেও কলাবতী ফুল শোভা পাচ্ছে। বর্তমানে জীন প্রযুক্তির কল্যানে কলাবতীর অনেক জাত আবিস্কৃত হয়েছে। এর মধ্যে কোন কোন ভ্যারাইটির গাছ অনেক ছোট আকৃতির । ফলে টবে স্থান করে নিয়েছে দৃষ্টিনন্দন এই ফুলটি। কলাবতী ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে । তন্মধ্যে সাদা, কালো, কমলা, লাল ও হলুদ রঙ উল্লেখযোগ্য।


