মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার সীমাখালিতে সদ্য উদ্বোধন হওয়া ব্রীজ দেখতে গিয়ে মশিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত মশিয়ার রহমান পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মশিয়ার পায়ে হেটে সীমাখালিতে নতুন উদ্বোধন হওয়া বেইলি ব্রীজ দিয়ে পাঠান পাইক পাড়ায় যাচ্ছিলো। এ সময় যশোর থেকে মাগুরার দিকে আসা একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।উপস্থিত স্থানীয়রা ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শালিখা থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।


